৭ বছর পর মুক্তি পাচ্ছে শাকিবের ‘আগুন’

৭ বছর পর মুক্তি পাচ্ছে শাকিবের ‘আগুন’

ফন্ট সাইজ:

প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘আগুন’। দীর্ঘ সাত বছর আটকে থাকার পর মুক্তির মিছিলে হাঁটছে সিনেমাটি। ২০১৯ সালের ৫ই আগস্ট প্রথম সিনেমাটির শুটিং শুরু হয়। শুটিংয়ের দুই মাস পরই থেমে যায় সিনেমাটির নির্মাণকাজ। ২০২২ সালে ছবিটির বাকি কাজ শেষ হয়। কিন্তু ওই সময় শুটিং শেষ হলেও সিনেমাটি আটকে যায় পোস্ট-প্রোডাকশনের বিভিন্ন ধাপে। এরপর নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটির মুক্তি আর এগোতে পারেনি। তবে এখন আবারো শুরু হয়েছে সিনেমাটির মুক্তির কাজ। সিনেমা-সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে সিনেমাটির সম্পাদনা, ডাবিং, কালার গ্রেডিং ও অন্যান্য কারিগরি কাজ শেষ করার প্রক্রিয়া চলছে। এসব কাজ সম্পন্ন হলেই মুক্তির চূড়ান্ত ঘোষণা আসতে পারে। নির্মাতা বদিউল আলম খোকন বলেন, সিনেমার বাকি কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। আমি চাইছি দুর্গাপূজাতেই ‘আগুন’ মুক্তি পাক। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ এগিয়ে নিচ্ছি। দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘আগুন’। সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেনÑ শাকিব খান ও জাহারা মিতু। সিনেমায় গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ প্রমুখ।


000

১ মাস আগে

S-E-V-E-N Y-E-A-R-S to produce fire!
We are excited for PEACE not for fire?
Let the fire OUT, and the peace in;
even if it takes life time!

মন্তব্য করুন