নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার শুনানির জন্য হাইকোর্টে নতুন একটি বেঞ্চ গঠন করা হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার নেতৃত্বে গঠিত এ ডিভিশন বেঞ্চে সংশ্লিষ্ট মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হবে।
এ বেঞ্চেই বহুল আলোচিত শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচারিক কার্যক্রমও পরিচালিত হবে। মামলাটির ডেথ রেফারেন্স, দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল এবং সংশ্লিষ্ট অন্যান্য আবেদন নতুন এ বেঞ্চে শুনানির জন্য উপস্থাপিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাভুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার দ্রুত ও কার্যকর নিষ্পত্তির লক্ষ্যে এ বেঞ্চ গঠন করা হয়েছে। এর ফলে রামিসা হত্যা ও ধর্ষণ মামলাসহ নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর শুনানি করে দ্রুত এগিয়ে নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:
মাথাপিছু আয়ে রেকর্ড
