ইরানকে এখন চরম মূল্য দিতে হবে

ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

ইরানকে এখন চরম মূল্য দিতে হবে

ফন্ট সাইজ:

ইরানকে নিয়ে নতুন করে কড়া হুঁশিয়ার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের জন্য দারুণ হতে পারতো এমন একটি চুক্তি নিয়ে আলোচনা করতে তারা অনেক বেশি সময় নিয়েছে, এখন তাদের এর মূল্য দিতে হবে।

তবে কী মূল্য দিতে হবে- তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।
তিনি দাবি করেছেন যে, ইরানের সামরিক বাহিনী পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় এবং দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনীর মতো এই বাহিনীর এখন আর কোনো অস্তিত্ব নেই।

বুধবার নিজের মালিকাধীন ট্রুথ সোশ্যালে ট্রাম্প এসব বার্তা লিখেছেন। তিনি আরও বলেন, তারা পুরোপুরি পরাজিত হয়েছে। ইরান শুধু কথার বুলি ছাড়ে, কাজ করে না। মধ্যপ্রাচ্যে তাদের গুণ্ডামি শেষ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন