আহবায়ক করিম সরকার, সদস্যসচিব রিপন

ঢাবি মিলিনিয়াম ব্যাচের কমিটি গঠন

আহবায়ক করিম সরকার, সদস্যসচিব রিপন

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলিনিয়াম ব্যাচের(২০০০-২০০১) আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আবদুল করিম সরকারকে আহবায়ক ও আনোয়ার হোসেন রিপনকে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ অরাজনৈতিক এই সংগঠন পরিচালনা করবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত ‘ওয়ার্কিং কমিটি’র বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

কমিটির অন্যরা হলেন-যুগ্ম আহবায়ক মাহমুদুল হক হিমেল, ইফতেখার আনাম ও প্রণব বৈষ্ণব। এছাড়া বিশেষ দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন- এনামুল হাসান(অর্থ), উবায়দুল্লাহ বাদল(প্রচার-প্রকাশনা), শাহজাহান আলী (দপ্তর), হাকিম লেবু(শিক্ষা) এবং মুহাম্মদ হোসাইন সবুজ(কালচার)।
এছাড়া নির্বাহী সদস্যরা হলেন হাসান মোর্শেদ ধ্রুব, আশরাফুল আলম সাগর, জায়েদুল ইসলাম রিয়াজ, ফারহানা বীথি, তানভীর আহমেদ রোমেল, রুহুল আমীন মাসুম, সোলায়মান সোহেল, তারিকুল ইসলাম মনির, লুনা, ইব্রাহিম শিকদার ইমন ও ফজলে এলাহী সবুজ।
ওয়ার্কিং কমিটির সদস্য আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে ও শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে ওয়াকিং কমিটির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন