এশিয়ান আরচারিকে কোটি টাকা অনুদান দিলো কাতার অলিম্পিক

এশিয়ান আরচারিকে কোটি টাকা অনুদান দিলো কাতার অলিম্পিক

ফন্ট সাইজ:

এশিয়ান আরচারি ফেডারেশনকে আড়াই কোটি টাকা অনুদান দিয়েছে কাতার অলিম্পিক কমিটি। এ খবর জানিয়েছেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। বর্তমানে তিনি এশিয়ান আরচারি ফেডারেশনের সভাপতি।

কাতার অলিম্পিক কমিটির সভাপতি শেখ জোয়াদ বিন হামাদ আল থানির কাছ থেকে আর্থিক অনুদান পাওয়ার কথা জানান চপল নিজেই। কাতার থেকে ফিরে তিনি বলেন, ‘অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার নবনির্বাচিত সভাপতি উজবেকিস্তানের কংগ্রেসে এশিয়ান আরচারির পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এরপর আমাকে কাতার সফরের আমন্ত্রণ জানান। সম্প্রতি কাতার সফরে তিনি এশিয়ান আরচারি ফেডারেশনকে ২ লাখ ৭ হাজার ডলার অনুদান দিয়েছেন। যা এশিয়ান আরচারির প্রশাসনিক ও উন্নয়ন খাতে ব্যয় হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন