ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

ফন্ট সাইজ:

ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে, লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়েছে।

বুধবার সকাল সোয়া ৯ টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটনা। পরে ১০ টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে গিয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় সেটির বগিও লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস নগরীর তিনকোনা পুকুরপাড় আসতেই বিকট শব্দে ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ জামালপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে যাওয়া পথে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের চাকা লাইচ্যুত হয়ে যায়। এখন রিলিফ ট্রেনের চাকা উদ্ধারে কাজ চলছে।’ এটি উদ্ধার হলে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করা হবে বলেও জানান তিনি।

saon

৩ ঘন্টা আগে

Bangladesh-e Train er ''High Speed'' Darker nai.

no need, i am man.

৩ ঘন্টা আগে

Train er Speed ''70 speed'' er ''Kom'' Speed-e Chalano Uchit.

kamal

৪ ঘন্টা আগে

Bah.....

মন্তব্য করুন