ফিলিস্তিনি সাংবাদিকরা ইসরাইলি কারাগারে নির্যাতন, সহিংসতার শিকার: সিপিজে

ফিলিস্তিনি সাংবাদিকরা ইসরাইলি কারাগারে নির্যাতন, সহিংসতার শিকার: সিপিজে

ফন্ট সাইজ:

গাজা যুদ্ধে শুরু থেকেই ফিলিস্তিনি সাংবাদিকরা ইসরাইলি হেফাজতে নির্যাতন ও পদ্ধতিগত সহিংসতার শিকার হচ্ছেন। এর মধ্যে রয়েছে মারধর, অভুক্ত রাখা, যৌন সহিংসতা এবং চিকিৎসায় অবহেলা। সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এ কথা জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কারাগার থেকে মুক্তি পাওয়া ৫৯ জন সাংবাদিক যে সাক্ষ্য দিয়েছেন তাতে জানা যাচ্ছে, সব কারাগারে তাদেরকে পদ্ধতিগত নির্যাতন করা হয়েছে। এর মধ্যে রয়েছে মারধর, ক্ষুধার্ত রাখা এবং যৌন সহিংসতা, এমনকি ধর্ষণও। মুক্ত হওয়া সাংবাদিকরা মানসিক হুমকি, যন্ত্রণাদায়ক অবস্থায় দীর্ঘ সময় রাখা, উচ্চ-স্বরের সঙ্গীত ও শব্দের দীর্ঘমেয়াদি সংস্পর্শে রাখা সহ বিভিন্ন প্রকার নির্যাতনের তথ্য দিয়েছেন।

সিপিজে উল্লেখ করেছে, তারা মুক্তি পাওয়া সাংবাদিকদের প্রদত্ত ছবি, চিকিৎসা রিপোর্ট এবং আইনগত নথি পর্যালোচনা করেছে। সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জোডি গিনসবার্গ বলেন, সিপিজের প্রতিবেদনে স্পষ্টভাবে দেখা যায় যে ফিলিস্তিনি সাংবাদিকদের ইসরাইলি হেফাজতে কিভাবে আচরণ করা হয়েছে। এই সাক্ষ্যগুলোর পরিমাণ ও ধারাবাহিকতা ইঙ্গিত করছে যে এটি কোনো স্বতন্ত্র ঘটনার চেয়ে অনেক বেশি ব্যাপক।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন