‘মারা-মারি, লুটপাট, সন্ত্রাসী ও চাঁদাবাজির দিন শেষ’

ফন্ট সাইজ:

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, মারা-মারি, লুটপাট, সন্ত্রাসী, চাঁদাবাজির দিন শেষ- প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ। জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন, তিনি সম্মুখ সমরে মুক্তিযুদ্ধ করেছেন। সেই ইতিহাস সঠিকভাবে দেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। দেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে বিগত ১৭ বছর আওয়ামী লীগ লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে অর্থনীতিকে আরও ভঙ্গুর করে তুলেছে।

গতকাল বিকালে নরসিংদীর রায়পুরায় মধ্যনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাড়াতলী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা : মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সরকার এবং জেলা তাঁতী দলের প্রচার সম্পাদক বশির আহম্মদ মোল্লার সঞ্চালনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আগামী দিনে রায়পুরায় অনেক উন্নয়নমূলক কাজ করা হবে। মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, রায়পুরায় কোনোভাবেই মাদকের বেচাকেনা চলবে না। মাদক যে কোনো মূল্যে নির্মূল করতে হবে। প্রতিটি এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত তৎপর রয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, পৌর বিএনপির আহ্বায়ক ইদিছ আলী মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভুঁইয়া আলতাফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল আমিন ভুঁইয়া মাসুদ, রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহাগ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার সুমন নেওয়াজ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মইনুল সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন এড. জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মাহমুদুল হক মুক্তার, যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো: তারা মিয়া, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক ফুল মিয়া, যুগ্ম আহ্বায়ক জহির মিয়া, যুগ্ম আহ্বায়ক মো: হাসেম জাবসক, যুগ্ম আহ্বায়ক মো: স¦পণ মাস্টার, যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ প্রধান, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক আশাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক বশির উল্লাহ ও পাড়াতলী ইউনিয়ন বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন