চৌগাছায় স্বামীকে লাইভে রেখে নববধূর আত্মহত্যা

ফন্ট সাইজ:

যশোরের চৌগাছায় স্বামীকে লাইভে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শেফা (১৮) নামে এক নববধূ। গত রোববার রাতে চৌগাছা পৌরসভার কুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নববধূ শেফা চৌগাছা পৌরসভার কুটিপাড়া এলাকার মুজিবুল ইসলামের মেয়ে ও উপজেলার চুটারহুদা গ্রামের মিন্টুর ছেলে খালিদ বিন ওয়ালিদ ওরফে সেতুর স্ত্রী।

শেফার পারিবারিক সূত্র জানায়, আজ থেকে দুই মাস পূর্বে সেতু ও শেফার বিবাহ হয়। কিন্তু বিয়ের পর থেকেই সেতু ও তার পরিবার প্রথমে ব্যবসা করার জন্য এবং পরবর্তীতে বিদেশ যাওয়ার জন্য শেফার পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। শেফার পরিবার টাকা দিতে ব্যর্থ হলে তাকে নানাভাবে নির্যাতন করতে থাকে। একপর্যায়ে নিরুপায় হয়ে রোববার রাতে তার স্বামীকে লাইভে রেখে পিতার বাড়িতে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন