বিরতি ভেঙে নতুন উদ্যমে গানে ফিরেছেন গায়ক মেহরাব। দ্রুতই ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন একক গান ‘ভালোবাসতে কি ভয় হয়’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুরও করেছেন মেহরাব। আর সংগীতায়োজন করেছেন আদিব কবির। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে মডেল হিসেবে রয়েছেন জয়া মির্জা ও তন্ময় সাবি।
নতুন গানে মেহরাব
স্টাফ রিপোর্টার
৯ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
