বিশ্বকাপের উন্মাদনাকে আরও নান্দনিকভাবে উদ্যাপন করতে গাফির ফ্যাশন ইনস্টিটিউট আয়োজন করে দুইদিনব্যাপী ‘ওয়ার্ল্ড কাপ ফ্যাশন সেলিব্রেশন-২০২৬’। রোববার ধানমণ্ডিতে অনুষ্ঠিত হয় আয়োজনের মূল পর্ব দেশের প্রথম বিশ্বকাপভিত্তিক স্ট্রিট ফ্যাশন শো। বিশ্বকাপের আসরের জনপ্রিয় থিম সংয়ের তালে র্যাম্পে অংশ নেন মডেল, ফ্যাশন ডিজাইনার এবং গাফির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ফুটবল বিশ্বকাপের সমর্থকদের পরিচয়, জাতীয় পতাকার রং এবং বিভিন্ন দেশের ফুটবল সংস্কৃতিকে উপস্থাপন করা হয়।
বিশ্বকাপ উপলক্ষে স্ট্রিট ফ্যাশন শো
স্টাফ রিপোর্টার
৯ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
