যশোরে হাজী সুমনের নেতৃত্বে যুবলীগের ঝটিকা মিছিল আটক ১০

যশোরে হাজী সুমনের নেতৃত্বে যুবলীগের ঝটিকা মিছিল আটক ১০

ফন্ট সাইজ:

যশোর শহরের ধর্মতলা এলাকায় হাজী সুমনের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল হয়েছে। রোববার সন্ধ্যায় ১৫-২০ জনের একটি দল যুবলীগের ব্যানার নিয়ে নানা স্লোগান দিয়ে মিছিল শুরু করে। মিছিলের ব্যানারে লেখা ছিল নেতৃত্বে যশোর পৌর সভার সাবেক কমিশনার হাজী আলমগীর কবীর সুমন। এ সময় পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে সেখানে উপস্থিত হয়ে ডিবি পুলিশ, কোতোয়ালি থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১০ জনকে আটক করে। তাদের ডিবি কার্যালয়ে নেয়া হয়। সেখান থেকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন হিসেবে ১০ জনকে আটক করা হয়। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম-ঠিকানা প্রকাশ করা যাচ্ছে না। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিস্তারিত পরে জানানো হবে।



ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন