ভুয়া পুলিশ সেজে অপহরণ, থানায় মামলা

ভুয়া পুলিশ সেজে অপহরণ, থানায় মামলা

ফন্ট সাইজ:

নেত্রকোণার বারহাট্টা থেকে ভুয়া পুলিশ সেজে অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল অপহরণের শিকার সোহরাব হোসেন বারহাট্টা থানায় বাদী হয়ে মামলাটি করেন। ভুক্তভোগী সোহরাব উপজেলার সিংধা ইউনিয়নের চন্দুপুর পালপাড়া গ্রামের মো. ওয়ারেছ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি চম্পক দাম।

থানায় হওয়া মামলা সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার নৈহাটি বাজারে বিকাশ ও মনিহারি ব্যবসা করতেন চন্দ্রপুর এলাকার সোহরাব। গত রোববার ভুক্তভোগী নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। তখন আসামি মামুন তাকে ফোন করে বলেন তার বাড়িতে ঝগড়া লেগেছে। পরে তিনি দ্রুত মামুনের বাড়ি উদ্দেশ্যে রওনা দেন। এ সময় রাস্তায় অপর দুই আসামি সুজাত মিয়া ও সিজন মিয়াসহ অজ্ঞাত আরও কয়েকজন সোহরাবের পথরোধ করে বলে যে তার নামে ওয়ারেন্ট আছে। তখন ভুক্তভোগীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে কলমাকান্দা উপজেলার আমবাড়ি এলাকায় নিয়ে যায়। তখন আসামিরা তার কাছ থেকে মানিব্যাগ ও মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়। এ সময় তারা আরও ৬ লাখ টাকা দাবি করে। পরবর্তীতে জায়গা পরিবর্তন করার জন্য আবার আমবাড়ি বাজারে নিলে তিনি চিৎকার করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে এবং আসামিদের আটক করে পুলিশে খরব দেয়। বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, ভুয়া পুলিশ সেজে অপহরণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে ও বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তদন্ত করা হচ্ছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন