শরীয়তপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন

শরীয়তপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন

ফন্ট সাইজ:

শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুর থানার সরদারকান্দিতে নিজ গোয়াল ঘরে আগুন দিয়ে এলাকার সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার জুয়েল সরদারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সোমবার দুপুরে সরদারকান্দিতে মানববন্ধন করে। এতে গ্রামের প্রায় পাঁচ-ছয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সবার দাবি- মিথ্যা মামলা থেকে এলাকাবাসীকে মুক্তি ও সঠিক তদন্তে মামলাবাজ জুয়েল সরদারের শাস্তি দিতে হবে। মানববন্ধনে আমিনুল সরদার, রফ সরদারসহ অনেকে বলেন, জুয়েল সরদার নিজেই নিজের গোয়াল ঘরে আগুন দিয়ে এলাকার নিরীহ মানুষদের বিরুদ্ধে মামলা করেছেন।

এতে নিরপরাধ মানুষ মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন। তিনি এই পর্যন্ত বিভিন্ন মানুষের নামে ১০/১২টা মামলা করেছে। তার কাজই হলোÑ মামলা করে নিরীহ মানুষের থেকে চাঁদাবাজি করা। এ ছাড়া, জুয়েল মাদক বিক্রেতা ও একটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। আমরা এই মামলাবাজের কর্মকাণ্ডে অতিষ্ঠ। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, এই সাজানো মামলার বিষয়টি দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। একইসঙ্গে নির্দোষ লোকজনদের হয়রানি থেকে মুক্তি দেয়া হোক। এই বিষয়ে সখিপুর থানার ওসি মোফাজ্জল হোসেন বলেন, মামলাটি প্রক্রিয়াধীন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন