শেরপুরে সাংবাদিক আব্দুল আলীমের বাবার মৃত্যু

ফন্ট সাইজ:

জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়ার শেরপুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার স্থানীয় উপজেলা প্রতিনিধি আব্দুল আলীমের বাবা আলহাজ আব্দুল মান্নান শেখ ওরফে শাহ মো. ময়েজ উদ্দিন চিশতি সোমবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তার বয়স হয়েছিল প্রায় ৯৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত চারদিন আগে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে পড়লে তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর মুন্সীপাড়া গ্রামস্থ নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানান। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করে পৃথক পৃথক বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন