ইসরাইল-ইরানকে ‘অবিলম্বে হামলা’ বন্ধের আহ্বান ট্রাম্পের

ইসরাইল-ইরানকে ‘অবিলম্বে হামলা’ বন্ধের আহ্বান ট্রাম্পের

ফন্ট সাইজ:

ইসরাইল ও ইরানকে দ্রুত পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার (৮ জুন) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ইসরাইল ও ইরানকে অবিলম্বে গুলি চালানো বন্ধ করতে হবে।

এর আগে রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা বন্ধের আহ্বান জানান।

লেবাননে অবিরাম হামলা চালানোর জেরে রোববার রাত থেকে ইসরাইল জুড়ে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ছাড়া ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সোমবার সকালে ইসরাইলে দুইটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এসব হামলার প্রতিশোধ নিতে ইসরাইলি বাহিনী ইরানে দুই দফায় হামলা চালিয়েছে।
ইসরাইল বলেছে, তারা রাতভর ইরানের নয়টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। এ ছাড়া ইরানের দক্ষিণপশ্চিমে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও হামলার দাবি করেছে ইসরাইলি বাহিনী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন