রাজধানীসহ দেশের বিভিন্ন জেলাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনু হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা জেলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। ভূমিকম্পের কম্পন বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত ও চীনের কিছু অংশে অনুভূত হয়।
রংপুর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, কুষ্টিয়া, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, বগুড়া, শেরপুরসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়।
