গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন অনুষদীয় ডিনবৃন্দ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, হল প্রভোস্টসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ। অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর পর্যায়ক্রমে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বক্তব্য প্রদান করেন।
