বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

ফন্ট সাইজ:

বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা। রোববার সকালে তিনি ক্ষতিগ্রস্তদের হাতে এসব সহায়তা তুলে দেন। এ সময় জাবেদ রেজা বলেন, বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো দলের নেতাকর্মীদের দায়িত্ব।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নিতে এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করতে নির্দেশ দেন। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সরওয়ান জামাল, শফি উল্লাহ, চনুমং মারমা, সাহাদাত হোসেন জনি, আয়ুব খানসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে বান্দরবান সদর উপজেলার বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বসতঘর পুড়ে যায়। এতে কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এগিয়ে আসছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন