জামালপুরে দুই টিকিট কালোবাজারি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

জামালপুরে পৃথক দুই অভিযানে ২২টি আন্তঃনগর ট্রেনের টিকিটসহ দুই টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গত শনিবার বিকালে ও সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর রেলওয়ে থানা পুলিশের একটি দল স্টেশন প্ল্যাটফরমে অতিরিক্ত মূল্যে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির সময় মো. মোজাহিদুল ইসলাম (২৩)কে ১০টি টিকিটসহ গ্রেপ্তার করেন।

এর আগে, একইদিন বিকালে পুলিশের অন্য একটি দল জামালপুর রেলওয়ে থানাধীন ইসলামপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফরমে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির সময় ১২টি টিকিটসহ মেহেদি হাসান সম্পদ (২১) নামে আরও এক কালোবাজারিকে গ্রেপ্তার করেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা পরিচিত লোকজনের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করে রাখতেন। পরে পরিচিত গ্রাহকরা ফোন দিলে তাদের নিকট দ্বিগুণ দামে টিকিটগুলো বিক্রি করতেন। এ ঘটনায় জামালপুর ও ইসলামপুরে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন