টেইলর সুইফটের বিয়েতে জমকালো আয়োজন

টেইলর সুইফটের বিয়েতে জমকালো আয়োজন

ফন্ট সাইজ:

বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন গীতিকার ও সঙ্গীতশিল্পী টেইলর সুইফট। ট্র্যাভিস কেলসি’কে তিনি স্বামী হিসেবে গ্রহণ করবেন। নিউইয়র্ক সিটির একটি বড় ভেন্যুতে হবে তাদের বিয়ে। সেখানে ভক্তদেরও আমন্ত্রণ জানানো হবে। এমনটাই দাবি করেছেন এক সূত্র। একজন ইনসাইডার শুক্রবার ডেইলি মেইলকে এক্সক্লুসিভভাবে জানিয়েছেন যে, এই যুগল নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তারা একটি বিশাল আয়োজনকে ‘স্পেকট্যাকল’ হিসেবে গ্রহণ করতে চান। এই আইকনিক ও অত্যন্ত বড় ভেন্যুটি সাধারণত কনসার্ট এবং পেশাদার ক্রীড়া ইভেন্টের জন্য ব্যবহৃত হয়। এখানে সর্বোচ্চ প্রায় ২২,০০০ মানুষের ধারণক্ষমতা আছে।

তবে ঠিক কতজন অতিথি এই বিয়ের সাক্ষী হবেন তা এখনো নিশ্চিত নয়। সূত্রটি আরও জানিয়েছেন, এই সুপারস্টার দম্পতি আগে সম্ভাব্য ভেন্যু হিসেবে ম্যানহাটনের একটি প্রাইভেট মেম্বারস ক্লাব কাসা সিপ্রিয়ানি বিবেচনা করেছিলেন। কিন্তু পরে তারা ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সিদ্ধান্ত নেন। এই বিলাসবহুল ক্লাবটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছেই অবস্থিত। ধারণা করা হচ্ছে, বিয়ের পর প্রাইভেটভাবে সেলিব্রেশনের জন্য এই স্থানটি তারা ব্যবহার করতে পারেন।

ইনসাইডার আরও দাবি করেছে যে নিউ ইয়র্ক পুলিশ ইতিমধ্যে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু করেছে। কারণ বিয়েটি আগামী ৩রা জুলাই, শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে। গত মাসে আরেকটি সূত্র জানিয়েছিলেন যে, এই যুগল ম্যানহাটনে কোনো বড় মিউজিয়াম বা এরিনা ধরনের ভেন্যুতে বিয়ে করার কথা ভাবছিলেন।

যদিও তাদের জন্য ‘সেভ দ্য ডেট’ নোট পাঠানো হয়েছে, তবুও অতিথিদের এখনো নির্দিষ্ট ভেন্যুর নাম জানানো হয়নি। শুধু টেইলর কিছু বন্ধুদের কাছে ইঙ্গিত দিয়েছেন। আরেক সূত্র জানান, অতিথিরা ৩রা জুলাই সকাল পর্যন্ত বিয়ের লোকেশন জানতে পারবেন না। একজন আমন্ত্রিত অতিথি অনুমান করেছেন যে, বিয়েটি কোনো বিখ্যাত হোটেলের বলরুমেও হতে পারে। তিনি বলেন, নিরাপত্তার কারণে আগেভাগে স্থান জানানো হচ্ছে না। তিনি আরও বলেন, সম্ভবত এটা কোনো বড় হোটেল হবে, যেমন ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া নিউ ইয়র্ক। সেখানে নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণ খুব ভালো। ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া ১৯৫৩ সালে জন এফ. কেনেডি এবং জ্যাকলিন কেনেডির হানিমুন শুরুর স্থান হিসেবে পরিচিত। এছাড়াও এটি প্রিন্স রেইনিয়ার এবং গ্রেস কেলির বাগদানের ঘোষণার সঙ্গেও জড়িত।

আরও জানা গেছে, কিছু অতিথি টেইলরের বিয়ের আমন্ত্রণে দেয়া একটি শর্তে অসন্তুষ্ট। এক সূত্র জানিয়েছেন, ৩৬ বছর বয়সী টেইলর কিছু অতিথিকে তাদের সাথে ‘প্লাস ওয়ান’ আনতে দিচ্ছেন না। একজন অতিথি বলেন, আমার আমন্ত্রণপত্রে লেখা আছে আমি কাউকে সঙ্গে আনতে পারব না। তাহলে আমি একা কীভাবে যাব? এটা খুব অস্বস্তিকর। তিনি আরও বলেন, কিছু অতিথি একা যেতে চান না। কারণ সেখানে তারা অনেক পরিচিত মুখ চিনবেন না।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন