বিয়ের প্রীতিভোজের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। সেই অনুযায়ী, ২৬শে ফেব্রুয়ারি ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে করতে চলেছেন রাশমিকা মান্দানা। দীর্ঘ সম্পর্কের পর অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে পরিণয় হচ্ছে তার। এরইমধ্যে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। ভারতীয় চলচ্চিত্রের অনেক তারকাই রয়েছেন বিয়েতে আমন্ত্রিত অতিথির তালিকায়। তবে এবার বিয়ের ঠিক আগেই চমকে দিলেন রাশমিকা। কারণ সম্প্রতি ফাঁস হয়েছে নায়িকার আগামী ছবি ‘ককটেল-২’র গল্প। জানা গেছে, ছবিতে কৃতি শ্যানন আর রাশমিকা নাকি ‘সমকামী দম্পতি’র চরিত্রে অভিনয় করেছেন। ঘনিষ্ঠ একাধিক দৃশ্যও রয়েছে তাদের। ছবির শুটিং শেষ হতেই ‘ককটেল-২’ নিয়ে জল্পনা বাড়ছে। শেষ দিনের শুটিংয়ের পর পরিচালক হোমি আদাজানিয়া একটি ছবি ভাগ করে নিয়েছিলেন। পরিচালকের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন রাশমিকা, কৃতি ও শহিদ কাপুর। তারপরেই ছবির গল্প ফাঁস। শোনা যাচ্ছে, আধুনিক প্রজন্মের সম্পর্ক নিয়ে ছবির গল্প লেখা হয়েছে। সেখানে সম্পর্কের নানা স্তর উঠে আসবে। সমকামী দম্পতির এই গল্পেও থাকবে চমক। সেখানে ‘তৃতীয় ব্যক্তি’ হিসেবে নাকি দেখা যাবে শহিদকে। ‘ককটেল-২’ চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে। এদিকে, বিয়ের আগে আগামী ছবির গল্প ফাঁস হতেই রাশমিকাকে ঘিরে অনুরাগীদের কৌতূহল বেড়েছে। বাস্তবে বিজয়ের সঙ্গে তার বিয়ে। পর্দায় কৃতির সঙ্গে তার রসায়ন। কোন ভূমিকায় তিনি বেশি নিখুঁত- দেখার জন্য মুখিয়ে সবাই!
চমকে দিলেন রাশমিকা
বিনোদন ডেস্ক
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
