তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পে প্রতিনিধি দলের পরিদর্শন

ফন্ট সাইজ:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন। শুক্রবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প-৯ ও ১৬ পরিদর্শনে আসেন। প্রতিনিধি দলে ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ অন্যান্য কর্মকর্তারা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, উখিয়ার ইউএনও রিফাত আসমা এবং সংশ্লিষ্ট ক্যাম্পের কর্মকর্তারা।

প্রতিনিধি দল প্রথমে ক্যাম্প-৯-এর জি-১৮ ব্লকে তুরস্কের অর্থায়নে এনজিও সংস্থা অঋঅউ পরিচালিত ঞঁৎশরুব ঋরবষফ ঐড়ংঢ়রঃধষ পরিদর্শন করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন। পরে প্রতিনিধি দল হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করে সেবার মান ও পরিচালন ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এরপর তারা ক্যাম্প-১৬-এর বি-১ ব্লকে অবস্থিত ঞরশধ গঁষঃরঢ়ঁৎঢ়ড়ংব ঈবহঃৎব পরিদর্শন করেন।

কেন্দ্রটির কার্যক্রম সম্পর্কে ব্রিফিং গ্রহণের পর প্রতিনিধি দল নারী দোকান, কনফারেন্স রুম, কম্পিউটার ও রোবোটিক্স ল্যাব, মিউজিক স্টুডিও, কাঠ ও বাঁশশিল্প প্রশিক্ষণ কেন্দ্র, ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং রোহিঙ্গা নারীদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দল রোহিঙ্গাদের জন্য পরিচালিত বিভিন্ন মানবিক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং এসব সেবার অগ্রগতি সম্পর্কে অবগত হন।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন