তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে অজিরা। বিমানবন্দরে পৌঁছানোর পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সফরকারীদের টিম হোটেলে নিয়ে যাওয়া হয়।
আগামী ৯ই জুন থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার মাঠের লড়াই। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯, ১১ ও ১৪ই জুন। ওয়ানডে সিরিজ শেষ করে দুই দলই উড়াল দেবে সাগরিকায়। সেখানে শুরু হবে অজিদের চট্টগ্রাম পর্ব। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১শে জুন অনুষ্ঠিত হবে কুড়ি ওভারের তিন ম্যাচ।
দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া দল
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
৫ জুন (শুক্রবার), ২০২৬, ৮ঃ৪৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
