রংপুরে নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

রংপুরে নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

রংপুরে ঘাঘট নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শাহরিয়ার হাসান শিহাব (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে ঘাঘট নদীর পানবাড়ি ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। শিহাব নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার মাহমুদুল হাসানের একমাত্র ছেলে। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, তাজহাট থানার ওসি আতাউর রহমান।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে তিন বন্ধু মিলে ঘাঘট নদীতে গোসল করতে নেমেছিলো শিহাব। গোসলের এক পর্যায়ে সে নদীর মাঝখানে চলে গিয়ে পানিতে ডুবে যায়।

এ সময় বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন এসে শিহাবকে উদ্ধারের চেষ্টা চালায়। ঘন্টাব্যাপী উদ্ধার অভিযানের পর বেলা সাড়ে ১২টার দিকে নদী থেকে শিহাবের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষনা করে। পানিতে ডুবে শিহাবের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন