২০০২ সালে শেষবার ফিফা ফুটবল বিশ্বকাপ জেতে ব্রাজিল। এরপর কেটে গেছে ২৪ বছর। ষষ্ঠ বা ‘হেক্সা’ শিরোপা অধরাই রয়ে গেছে সাম্বা বয়দের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে কার্লো আনচেলোত্তির নেতৃত্বে বিশ্বকাপ খেলবে ব্রাজিল। গ্রুপপর্বে তাদের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে। সেই ম্যাচের ভাগ্য নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে ‘রিতিনহা’ নামের একটি হাঙর। রিও ডি জেনেইরোর ‘অ্যাকোয়ারিও অ্যাকোয়ারিয়াম’-এ বিপুল সংখ্যক দর্শকের সামনে রিতিনহা আভাস দিয়েছে প্রথম ম্যাচে মরক্কোকে হারাবে ব্রাজিল।
গত বুধবার অ্যাকোয়ারিয়ামে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশ্বকাপে ব্রাজিল ও মরক্কো ম্যাচের সম্ভাব্য ফল অনুমান করতে হাঙর রিতিনহার সামনে দুই দলের প্রতীক রাখা হয়। কিছুক্ষণ চক্কর কাটার পর রিতিনহা ব্রাজিলের প্রতীকটি বেছে নেয়। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে ব্রাজিল দল নিউ ইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টার কলম্বিয়া পার্কে নিবিড় অনুশীলনে ঘাম ঝরাবে। এর মাঝে মিশরের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে তাদের। আগামী ১৩ই জুন গ্রুপ ‘সি’ তে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এই গ্রুপে সেলেসাওদের অন্য দুই প্রতিপক্ষ হলো হাইতি ও স্কটল্যান্ড।
ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানালো ‘রিতিনহা’ নামের হাঙর
স্পোর্টস ডেস্ক
খেলা
২ ঘন্টা আগে
৫ জুন (শুক্রবার), ২০২৬, ৭ঃ০৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
