কন্যার বাবা-মা হলেন শাকিব খান-বুবলী

কন্যার বাবা-মা হলেন শাকিব খান-বুবলী

ফন্ট সাইজ:

কন্যার বাবা-মা হলেন ঢাকাই ছবির তারকা দম্পতি শাকিব খান ও শবনম বুবলী। আজ নিজেই বিকালে এক ফেসবুক পোস্টে খবরটি জানিয়েছেন বুবলী। কন্যার নাম রাখা হয়েছে শারলিন খান। বুবলী পোস্টে বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে।

এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি। প্রসঙ্গত, এটি তাদের দ্বিতীয় সন্তান। তাদের ঘরে এর আগে রয়েছে বীর নামের এক পুত্র সন্তান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন