যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

ফন্ট সাইজ:

ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। শান্তি ফেরানোর উদ্যোগের মাঝেই হিজবুল্লাহ স্পষ্টভাবে এই চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করলো। তাদের দাবি, প্রস্তাবিত শর্তগুলো লেবাননের জন্য অপমানজনক।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এমন এক সময় এই মন্তব্য আসে, যখন ইসরাইল ও লেবানন একটি ভঙ্গুর যুদ্ধবিরতি পুনর্নবীকরণের ঘোষণা দেয়। ওই চুক্তিতে লেবাননের ভেতরে ‘পাইলট’ নিরাপত্তা অঞ্চল গঠনের কথা বলা হয়। যেখানে হিজবুল্লাহ সদস্যদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের যৌথ বিবৃতিতে বলা হয়, চুক্তিটি কার্যকর হবে শুধুমাত্র হিজবুল্লাহ সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধ করলে। কিন্তু আলোচনায় অংশ না নেয়া হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বৃহস্পতিবার বলেন, এই ‘কথিত যুদ্ধবিরতি’ আসলে হিজবুল্লাহকে যুদ্ধ বন্ধ করে দক্ষিণ সীমান্ত থেকে সরে যেতে বাধ্য করার চেষ্টা, যা কার্যত আত্মসমর্পণের শামিল এবং ইসরাইলের লক্ষ্য পূরণ করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন