ভৈরবে খেলা নিয়ে সংঘর্ষ

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের ভৈরবে খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষের জেরে ছয় ঘণ্টা রেললাইন অবরোধ থাকার পর ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
১৪-১৫ দিন আগে পৌর এলাকার পঞ্চবটী ও জগন্নাথপুরের তরুণদের মধ্যে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দুই গ্রামবাসীর ছেলেদের মধ্যে তর্কাতর্কি হয়। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জগন্নাথপুরের সোহেল মিয়ার ছেলে লিয়াম (১৭) এর উপর হামলা হয়।
এ খবর জগন্নাথপুর এলাকায় ছড়িয়ে পরলে ভৈরব রেলস্টেশনে ১ ও ২ নম্বর প্লাটফর্মে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। প্রথমে রেলওয়ে পুলিশ, ভৈরব থানা পুলিশ, র্যাব, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষের জেরে প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে পাঁচটি ট্রেন।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আবু ইউসুফ গণমাধ্যমকে বলেন, রাত ১টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেন চলাচলের মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন