শান্তিগঞ্জে কাভারভ্যান চাপায় প্রাণ গেল শিশুর

শান্তিগঞ্জে কাভারভ্যান চাপায় প্রাণ গেল শিশুর

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে রিক সূত্রধর (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার দামোধরতপী এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার নান্টু সূত্রধরের ছেলে। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশু স্বজনদের সঙ্গে সড়কের পাশে অবস্থান করছিল।

একপর্যায়ে শিশুটি মহাসড়ক পার হতে গেলে সুনামগঞ্জ থেকে সিলেটগামী ভ্যানটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার ভ্যানটি জাউয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন