নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই শুভ উদ্বোধন করা হবে। বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলা, পৌরসভা ও বিভিন্ন এলাকায় বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, যুগ্ম সম্পাদক এম এন জামান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিরাজগঞ্জ ওমেন চেম্বারের প্রেসিডেন্ট ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য জান্নাতুল হক শাপলা, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুছ মিয়া, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী হযরত আলী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জহিরুল ইসলাম আপেল, নাজমুল হক ভূঁইয়া মোহন, আব্দুল বাতেন, কাজী আসাদুল হক মিলন, ফখরুল আলম, ফরিদ উদ্দিন, শাখায়াত সরকার, নুর আহমেদ চৌধুরী মানিক ও আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভুইয়া ইতু, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হারুনুর রশিদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর আমির হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ, উপজেলা বিএনপির সদস্য ডা. মাহবুবুর রহমান, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাস্টার, রায়পুরা পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল, সদস্য সচিব সুমন নেওয়াজ, মরজাল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা তাঁতীদলের সভাপতি হুরমুজ মোল্লা, সদস্য সচিব শেখ আলমগীর হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আল মুজাহিদ, সদস্য সচিব মো. শহীদ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ন ভূঁইয়া, আলকাছ উদ্দিন, কামাল মিয়া, রায়পুরা পৌর যুবদলের সাবেক সদস্য সচিব দেলোয়ার হোসেন খোকন, পৌরসভা মহিলা নেত্রী আসমা আক্তার, পৌরসভা মহিলা নেত্রী মৌসুমী শবনম রুপা, সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
