সড়কের পাশে পড়েছিল মরদেহ

ফন্ট সাইজ:

গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশ থেকে ক্ষত-বিক্ষত মধ্য বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন এলাকার সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের মুখের ডান দিকে বীভৎস আঘাতের চিহ্ন রয়েছে।

এ ছাড়া গলায়ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের ধরন দেখে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, তার বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরনে জলপাই-সবুজ রঙের টি-শার্ট ও সাদা চেক ট্রাউজার ছিল। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, নিহতের পরিচয় ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন