নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর থানার সৈয়দপুর গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাহিন (৪৩), মো. বিল্লাল হোসেন (৩৮), মো. আমির হোসেন (৪১) এবং মো. সম্রাট (৪০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ব্যানারে মিছিল করে এলাকায় জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
