ময়মনসিংহের ধোবাউড়ায় বাবা-মাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত দুই ছেলেকে মোবাইল কোর্টে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগীপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সহোদর দুই ভাই রেজু মিয়া এবং তরিকুল ইসলামকে ৫ মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তারা দুই ভাই মাদকসেবন করে তার বাবা-মাকে মারধরসহ এলাকার অন্যান্য মানুষকেও নির্যাতন এবং হয়রানি করতো।
এই ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড প্রদান এবং জরিমানা করা হয়।
