খুরশীদ আলম নন, তার স্ত্রীর ঋণখেলাপি: বাংলাদেশ ব্যাংক

খুরশীদ আলম নন, তার স্ত্রীর ঋণখেলাপি: বাংলাদেশ ব্যাংক

ফন্ট সাইজ:

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলম ঋণখেলাপি কি না, এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, খুরশীদ আলম নিজে ঋণখেলাপি নন, তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান ঋণখেলাপি। স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘খোঁজ নিয়ে জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে তিন কোটি টাকা ঋণ নেয়া একটি প্রতিষ্ঠানের যৌথ মালিক খুরশীদ আলমের স্ত্রী। ওই ঋণ পরবর্তী সময়ে খেলাপি হয়েছে।’
আরিফ হোসেন খান বলেন, ‘ফলে খুরশীদ আলমকে ঋণখেলাপি হিসেবে অভিহিত করা সঠিক নয়। তার স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হলেও খুরশীদ আলম ব্যক্তিগতভাবে ঋণখেলাপি নন। স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।’

খুরশীদ আলমকে ঘিরে সম্প্রতি পুরোনো অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। এসব প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, সে সময় খুরশীদ আলমের বিরুদ্ধে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল। ফলে তাকে যে শাস্তি দেয়া হয়েছিল, তা যথাযথ ছিল না। এ কারণেই পরে তিনি নির্বাহী পরিচালক এবং ডেপুটি গভর্নর হিসেবে পদোন্নতি পান।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ প্রসঙ্গে মুখপাত্র বলেন, কেন্দ্রীয় ব্যাংক মনে করে তাদের সিদ্ধান্ত সঠিক। কোনো ধরনের আন্দোলন বা চাপের মুখে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত পরিবর্তন করবে না।

ট্যাগসমূহ:

ভদরতা

১ মাস আগে

রাস্তার আন্দোলনকে ছোট করে দেখলে ভুল হবে।

Ruhul Amin

১ মাস আগে

দেশে কি লোকের এতই অভাব?

Mozammel

১ মাস আগে

বউ ঋণখেলাপীদের অন্তর্ভুক্ত আর জামাই ব্যাংকের চেয়ারম্যান!!! এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব।

Andalib

১ মাস আগে

খুরশীদ আলম সাহেবের নিয়োগ আইনসম্মত হতে পারে , কিন্তু কোনভাবেই নৈতিক নয়।

Shah Alam Bhuiyan.

১ মাস আগে

খুরশিদ আলম কে নিয়া আরিফ হাসান এর এত দালালি কেন?
আরিফ হাসান এর বক্তব্যে প্রমান হয় খুরশিদ আলম, এস আলমের দোসর।
কারন খুরশিদ আলম এর স্ত্রী ফাস্ট সিকিউরিটি ব্যাংক থেকে লোন নিয়াছে।
আর ফাস্ট সিকিউরিটি ব্যাংকের স্বয়ং মালিকানা হচ্ছে এস আলমের।
সুতরাং চোরে চোরে মাসতুত ভাই।

মন্তব্য করুন