রাস্তায় প্রকাশ্যে হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী ও মডেল নায়লা নাঈম। সোমবার রাতে ফেসবুকে তিনি লিখেছেন, এটা স্বাধীন রাষ্ট্র? সাভারে মায়ের সঙ্গে বাজারে সবজি কেনার সময় ৪২-৪৫ বছরের এক লোক আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার মাথায় পর্দা নেই, আমি কেন বেপর্দা ঘোরাফেরা করছি।
নায়লার কথায়, আমার হাত থেকে ব্যাগ পড়ে যায় এবং আমি বাম হাতে ব্যথা পাই। পরে দ্রুত সে জায়গা ত্যাগ করে।
