ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

ফন্ট সাইজ:

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির গ্রাহকরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরের আগ্রাবাদে ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা অভিযোগ করেন, ব্যাংকের বর্তমান পরিচালনা কাঠামো ও গ্রাহকদের স্বার্থের বিষয় বিবেচনায় চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণ করা প্রয়োজন।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তারা আশা প্রকাশ করেন, গ্রাহকদের উদ্বেগ ও দাবি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। কর্মসূচিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন।

মানববন্ধন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডবলমুরিং থানা পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে অংশগ্রহণকারীরা স্থান ত্যাগ করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন