জামালপুরে তীব্র গরমে ধান কাটতে গিয়ে যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তীব্র গরমে ধান কাটার সময় হঠাৎ অসুস্থ হয়ে আশাদুল হক (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশাদুল হক ওই গ্রামের মহল মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের নিজ জমিতে বোরো ধান কাটার কাজ করছিলেন আশাদুল হক। এ সময় প্রচণ্ড গরমের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পাররাম রামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আমেজ আলী জানান, ক’দিন ধরে এলাকায় তীব্র গরম চলছে। গরমের মধ্যেই ধান কাটার কাজ করার সময় আশাদুল হক অসুস্থ হয়ে পড়েন।

পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব বলেন, তীব্র গরমে কাজ করলে হিটস্ট্রোকের ঝুঁকি থাকে। নিহতের বাড়িতে স্বাস্থ্য বিভাগের লোক পাঠানো হয়েছে। প্রচণ্ড গরমে কাজের সময় পর্যাপ্ত পানি পান, বিশ্রাম দরকার এবং সরাসরি রোদ এড়িয়ে চলা জরুরি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন