তোফায়েল আহমেদ আর নেই

তোফায়েল আহমেদ আর নেই

ফন্ট সাইজ:

দেশের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি...রাজিউন)। সোমবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন তিনি।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হন। ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি।

হক কথার হকিভাই

১ মাস আগে

মন্তব্য তে একটাই যা এ দুনিয়ায় কোন সংবাদ পত্র প্রকাশ করবেনা।
দুনিয়ার শাহেন শাহী তো শেষ, যাঁর দয়া আনুকূল্য এবং পরিকল্পনায় যে অসীম ক্ষমতা উপভোগ করেছিলেন মরহুম নেতা শেষ দিন তক, ভক্ত বৃন্দের স্লোগানে স্লোগানে বিদায় নিলেন তাঁর কাছে ফিরে যাওয়া, এখন তিনিই নির্ধারণ করবেন নেতার ক্ষমা পাওয়া না পাওয়া।

SHINGRAPUR

১ মাস আগে

ইসলামী বিশ্বাস অনুযায়ী, পরকালে প্রতিটি কাজের নিখুঁত হিসাব দিতে হবে। এখানে জবাবদিহিতা ও বিচার প্রক্রিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো:

নিখুঁত হিসাব: পবিত্র কুরআনে স্পষ্ট বলা হয়েছে, কেউ অণু পরিমাণ ভালো কাজ করলে তা দেখতে পাবে, আর কেউ অণু পরিমাণ মন্দ কাজ করলেও তা দেখতে পাবে (সূরা আল-যিলযাল: ৭-৮)।
সম্পদের উৎস ও ব্যয়: বিচার দিবসে কোনো বান্দা তার পা নাড়িয়ে এক কদমও এগোতে পারবে না, যতক্ষণ না তাকে তার সম্পদ সম্পর্কে দুটি প্রশ্ন করা হবে—সে তা কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে (তিরমিযী)।
জনগণের হকের (হাক্কুল ইবাদ) গুরুত্ব: আল্লাহ তাআলা নিজের হক ক্ষমা করলেও মানুষের হক সহজে ক্ষমা করেন না। জনগণের ট্যাক্স বা আমানতের টাকা আত্মসাৎ করার অর্থ হলো দেশের কোটি কোটি মানুষের কাছে ঋণী হওয়া, যা পরকালে পুঙ্খানুপুঙ্খ পরিশোধ করতে হবে।
অহংকার ও দুর্ব্যবহারের শাস্তি: ক্ষমতার দাপটে সরকারি কর্মকর্তা বা সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার এবং জুলুমের বিচার আল্লাহ অবশ্যই করবেন। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ তার ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না" (বুখারী)।

মোঃ নুরুল কবির

১ মাস আগে

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

Md. Omar Faruk

১ মাস আগে

আমার দৃষ্টিতে ওনি রাজনীতিবিদ ছিলেন না; ছিলেন অতি প্রিয় আঙ্কেল ও ভালো মানুষ..... শৈশবে আঙ্কেলকে ধানমন্ডির ৭/এ (পুরাতন ১৪) সিরাজ ভবনে থাকা কালে খুব কাছ থেকে দেখেছি; আমাদের খুব আদর করে কথা বলতেন। মহান আল্লাহ ওনার রাজনীতির ভুলগুলো ক্ষমা করে দিন এবং ওনার সকল গুনাহ মাফ করে দিন; বেহেস্ত নসিব করুন। আমিন আমিন.....

ড. মোজাম্মেল হক

১ মাস আগে

তোফায়েল আহমেদর সাথে রাজনৈতিক কারণে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। তিনি ছিলেন মনে প্রাণে একজন মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিশ্বাসী দেশ প্রেমিক স্বাধীনতায় বিশ্বাসী । তার প্রয়ানে আমি মর্মাহত। আমি তার পবিত্র আত্মার শান্তি কামনা করছি।

আশরাফ

১ মাস আগে

১০০ টাকা ব্যয় হিসাব দেয়া যত সহজ লক্ষকোটি টাকা ব্যয় হিসাব দেয়া তত সহজ নয়।পৃথিবী তথা বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ অবদি যত সরকার ও সরকারের প্রতিটি পরিষদ দেখেছি, জনগনের দেয়া আমানতকে দেশের জন্য নয়, নিজের ভাগ্যবদলাতেই যা যা করেছেন,এ মহান দায়ীত্ব ও ক্ষমতার দাপটের জোয়াব মহান আল্লাহর কাছে পাই পাই করে দিতে হবে।

DORKAR NAI THO

১ মাস আগে

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন। তার মৃত্যুর মধ্য দিয়ে বিদায় নিলেন বঙ্গবন্ধু পরবর্তী প্রজন্মের সবচাইতে বড় তারকা রাজনীতিবিদ জনাব তোফায়েল আহমেদ।

আনিস উল হক

১ মাস আগে

পৃথিবীতে প্রথম ও একমাত্র বাঙালি রাষ্ট্র এবং বাংলাভাষী মানুষের রাষ্ট্র হোল বাংলাদেশ। এই রাষ্ট্রের জন্ম ইতিহাসে যে কটি নাম টিকে থাকবে সেই নামগুলোর মধ্যে একটি নাম হোল- তোফায়েল আহমেদ‌। এই নিখাদ ও মহান বাঙালি বীরের প্রতি র‌ইল ভালবাসা ও বিনম্র শ্রদ্ধা।।

Nam Dia Kam Ki

১ মাস আগে

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন

Nasrul Islam Ripon

১ মাস আগে

ঊনি দেশের একজন নীতি - আদর্শবান, গুণী ও মেধাবী রাজনীতিবিদ ছিলেন , উনার মৃত্যুতে দেশ একজন সত্যিকারের ভালো রাজনীতিবিদকে হারালো । দেশে পরিবারতন্ত্র না থাকলে উনি প্রধানমন্ত্রী হতেন বলে আমি মনে করি , প্রধানমন্ত্রী হওয়ার সকল যৌগ্যতা উনার ছিলো । উনার প্রয়ানে আমি অত্যন্ত মর্মাহত । মহান আল্লাহ, উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন , আমিন।

আব্দুল হালিম

১ মাস আগে

আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং আমারই দিকে সকলের প্রত্যাবর্তন। সূরা ক্বাফ- আয়াত ৪৩

Andalib

১ মাস আগে

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন। তার মৃত্যুর মধ্য দিয়ে বিদায় নিলেন বঙ্গবন্ধু পরবর্তী প্রজন্মের সবচাইতে বড় তারকা রাজনীতিবিদ জনাব তোফায়েল আহমেদ।
পরিবারতন্ত্রের অভিশাপ যদি আমাদের রাজনীতিকে গ্রাস না করতো, তোফায়েল সাহেব আওয়ামী লীগের প্রধান ও দেশের প্রধানমন্ত্রী হতেন।‌ পরিবারতন্ত্রের কারনে যে দেশের সবচাইতে যোগ্য রাজনীবিদরাও দেশের সর্বোচ্চ পদ থেকে বঞ্চিত হতে পারেন তোফায়েল সাহেব তার সবচাইতে বড় উদাহরণ।‌ আমরা যোগ্য নেতৃত্ব চাই, পরিবারতন্ত্র চাই না।‌

Golam Haider (Farid)

১ মাস আগে

Innallahi wa inna elaihi ragiun.
Stay in peace and happiness in your 'Other life'.
May Allah SWT be pleased with you generously.

মন্তব্য করুন