অন্যরকম এক প্রেমের গল্পে ঈদে নির্মাতা রুবেল হাসান বানিয়েছেন নাটক ‘তোর মায়ায়’। নাটকের মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সাইয়ারা তটিনী।
নাটকের গল্পে রয়েছেন উথান আর পতন। বেশ ফিল্মি আঙ্গিকে নির্মাতা সেটি তুলে ধরেছেন। জোভান-তটিনীর প্রেম, পারিবারিক দ্বন্দ, বিরহ, এরপর পালিয়ে বিয়ে এবং শেষে এক করুণ পরিণতি এই সব মিলিয়ে অনবদ্য একটি গল্প তুলে ধরেছেন পরিচালক। নাটকটি রচনা করেছেন মেসবাহ উদ্দিন সুমন। এটি ক্যাপিটাল ড্রামা চ্যানেলে প্রকাশের ২৪ ঘন্টার ভেতরই প্রায় দুই মিলিয়ন ভিউ ছুঁয়েছে ইউটিউবে। মন্তব্য পড়েছে দুই হাজারেরও বেশি। তার বেশিরভাগই নাটকের প্রশংসামূলক।
পরিচালক রুবেল হাসান বলেন, চেষ্টা করেছি একটি প্রেমের গল্প সুন্দরভাবে তুলে ধরার। অনেকেই বলছে এতে ফিল্মি একটা ব্যাপার আছে। এই ব্যাপারটা ইচ্ছে করেই রাখার চেস্টা করেছি। নাটকটি থেকে যে সাড়া মিলছে তাতে আমি অভিভূত। সময়ের সঙ্গে নাটকটি আরও ভালো স্থানে যাবে বলেই বিশ্বাস।
