সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু

সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু

ফন্ট সাইজ:

নাটোরের সিংড়ায় ট্রাক-চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সকাল ৬টার দিকে নাটোর থেকে মোটসাইকেলে তিন আরোহী সিংড়া যাচ্ছিলেন। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলা ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই জীবন আলী ও মুক্তার হোসেন হিরা নামে মোটরসাইকেলে থাকা দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত হয় সাইফুল ইসলাম। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত মুক্তার নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামের বাসিন্দা ও জীবন নাটোরের লালপুরের সাধুপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া সাইফুলের বাড়ি নাটোর সদর উপজেলার আলাইপুড় গ্রামে বলে জানায় পুলিশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন