শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.)’র মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-কোষাধ্যক্ষ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাউল কবির মিফতা, সৌদি আরব প্রাদেশিক বিএনপি’র আহ্বায়ক জাকারিয়া আরপিন ফয়সল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী মো. নুরুল হুদা দীপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, কায়সার মাহমুদ সুমন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রজব আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য প্রভাষক মাকসুদ আলম, নুরুল ইসলাম রুহুল প্রমুখ।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১ জুন (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
