ধোবাউড়ায় সাঁকো থেকে পড়ে দুই শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ধোবাউড়ায় নানা বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার খড়িয়াবাসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুইজন পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে আল আমিন (১২) এবং মাহিন (৮)। তারা দুই ভাই শনিবার বিকালে খড়িয়াবাসা নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে খালের উপর সাঁকো পার হওয়ার সময় তারা পানিতে পড়ে যায়।

পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন