ডায়মন্ড জুবিলি বর্ষে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত হতে চলেছেন হেমা মালিনী। ১০ই জুলাই মুম্বইয়ের এক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘দ্য ড্রিম গার্ল’স ডায়মন্ড জুবিলি কনসার্ট’।
সিনেমা অ্যান্ড টিভি আর্টিস্ট এসোসিয়েশন বা সিনটা’র জন্য অর্থ সংগ্রহ করা হবে এই ‘লিজেন্ডস কি কাহানি, লিজেন্ডস কি জুবানি’ অনুষ্ঠানে। ছয় দশকের সিনেমা, সংগীত, ভালোবাসা এবং স্মৃতির এক সফর তুলে ধরা হবে এই সন্ধ্যায়। প্রথমবারের মতো হেমা মালিনীর দীর্ঘ যাত্রা মঞ্চে উঠে আসবে তার নিজের কণ্ঠে। এতে তিনি গানও গাইবেন।
