ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে কথা বলেন দেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি জেমস্। তবে এবারের ঈদে প্রকাশিত কয়েকটি পারিবারিক ছবি ভক্তদের সামনে তুলে ধরেছে তার অন্য এক রূপ। জেমসের প্রাক্তন স্ত্রী রথি কানিজ সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করলে সেগুলো দ্রুত ভাইরাল হয়।
ছবিতে জেমসকে দুই সংসারের সন্তানদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে দেখা যায়। মেয়ে জান্নাত ও ছেলে জিবরানকে নিয়ে তার হাস্যোজ্জ্বল মুহূর্ত ভক্তদের মুগ্ধ করেছে।
