ব্রেন টিউমারের সঙ্গে লড়াই শেষে এখন অনেকটাই সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। রেডিওথেরাপি শেষ করে এখন কেমোথেরাপি শুরু করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিনি বলেন, অনেকটা ভালো আছি এবং সুস্থবোধ করছি।
আপনারা জানেন চিকিৎসার প্রয়োজনে আমি ভারতে ছিলাম, এখন দেশে ফিরেছি। আমার চিকিৎসার একটি ধাপ, অর্থাৎ রেডিওথেরাপি শেষ হয়েছে। এখন কেমোথেরাপি শুরু করবো। সুস্থ হওয়ার জন্য এই ট্রিটমেন্ট প্রক্রিয়াটি সামনের দিনগুলোতে নিয়মিত চলতে থাকবে।
আরও পড়ুন:
‘দেশে বড় পরিসরে কনসার্ট করার ইচ্ছা আছে’
