মারা গেলেন গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসার

মারা গেলেন গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসার

ফন্ট সাইজ:

বাংলাদেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসার মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কামরুদ্দিন। সম্প্রতি শারীরিক অবস্থার আরো অবনতি হলে রাজধানীর বিআইএসএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কামরুদ্দিন আবসার দীর্ঘদিন বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি গণসংস্কৃতি ফ্রন্টের একজন সক্রিয় সংগঠক হিসেবে কাজ করেছেন। গণসংগীত দল ‘সৃজন’-এর সঙ্গেও তাঁর দীর্ঘ সম্পৃক্ততা ছিল। গণসংগীত চর্চার পাশাপাশি তিনি অসংখ্য গান রচনা ও সুরারোপ করেছেন।

গণসংগীতের বাইরে বহু ছড়াতেও সুর দিয়েছেন তিনি। শ্রমিক-কৃষকসহ মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে সাংস্কৃতিক লড়াইকে এগিয়ে নিতে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন