প্রথমবারের মতো এশিয়ান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলতে যাওয়ার আগে সুন্দর সময় কাটালো বাংলাদেশ দল। আগামী ১লা মার্চ থেকে অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে বসবে এই আসর। টুর্নামেন্টকে সামনে রেখে গত বুধবার ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশনে বাংলাদেশ দলের জন্য এক বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। ভোরে পিটার বাটলারের অধীনে জাতীয় স্টেডিয়াম ঘাম ঝড়ান নারী ফুটবলাররা। এরপর হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে আফঈদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমারা যোগ দেন। অনুষ্ঠানের বড় আকর্ষণ ছিল এক বিশাল কেক কাটা। এরপর অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকের সঙ্গে ফুটবল নিয়ে মেতে ওঠেন খেলোয়াড়রা। বাংলাদেশ দল এবারের আসরে শক্তিশালী পারফরম্যান্স করবে- এমন আশাবাদ প্রকাশ করেন ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবক। তিনি বলেন, আসন্ন এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশ দলের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। অনুষ্ঠান শেষে ক্নিনটনের হাতে বাফুফে’র পক্ষ থেকে একটি ১০ নম্বর জার্সি ও স্মারক ক্রেস্ট তুলে দেয়া হয়। খেলোয়াড়দের এই সংবর্ধনা অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী ও ফাহাদ করিম, নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
অস্ট্রেলিয়া যাওয়ার আগে সংবর্ধনায় সিক্ত আফঈদারা
স্পোর্টস রিপোর্টার
২০ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
