সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের প্বার্শ্বেমারী গ্রামে বজ্রপাতে সাহানারা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত সাহানারা বেগম ওই গ্রামের জাকের মোল্লার মেয়ে।
গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম জানান, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ঝড় বৃষ্টি শুরু হওয়ায় বাড়ির পাশে বিল থেকে সাহানারা তার বৃদ্ধ মাকে আনতে বের হয়। এ সময় বজ্রপাতে সাহানারার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
