লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রোববার (২৪ মে) মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক এ কমিটির অনুমোদন দেন।
এতে শামসুর রহমান শামিমকে সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম পদাধিকার সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি আলমগীর কবির ও জাহাঙ্গীর আলম মানিককে অভিভাবক প্রতিনিধি করে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
